হাতে খড়ি প্রোগ্রাম হোম /হাতে খড়ি প্রোগ্রাম

"হাতে খড়ি" ক্লাসে ভর্তি চলছে

আগামী শিক্ষাবর্ষে আপনার সন্তানকে মাদরাসায় ভর্তি করাতে চান, কিন্তু ভাবছেন নতুন পরিবেশে সে সহজে মানিয়ে নিতে পারবে কি না, ক্লাসে মনোযোগী হবে কি না? এই দুর্ভাবনার সমাধানেই আমাদের বিশেষ ৫ মাসের প্রস্তুতিমূলক কোর্স "হাতে খড়ি"।

  • আরবি ও নূরানি হরফ শিক্ষা। সহীহ মাখরাজ ও শুদ্ধ উচ্চারণে প্রাথমিক কুরআন পাঠের সূচনা।
  • বাংলা, ইংরেজি ও গণিত। ছবি ও খেলার ছলে বর্ণমালা, সংখ্যা ও প্রাথমিক গণনা।
  • ইসলামি আদব-কায়দা ও সুন্নাহ। সালাম দেওয়া, খাবার খাওয়ার আদব, ছোট ছোট দোয়া ও সুন্দর আচার-আচরণের বুনিয়াদি শিক্ষা।

হাতে খড়ি সম্পর্কে বিস্তারিত

  • বয়সসীমা৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য উন্মুক্ত।
  • ভর্তি ফিশতভাগ ফ্রি। কোনো ভর্তি ফি নেই।
  • মাসিক বেতনমাত্র অর্ধেক (৫০%)। মাদরাসায় আসা-যাওয়ার সুন্দর অভ্যাস গড়ার সুযোগ।
  • ক্লাসের সময়সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত।
  • মেন্টরিংঅভিজ্ঞ, স্নেহশীল ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে ৫ মাসের নিবিড় যত্নে শিশুকে ক্লাসমুখী করা হয়।

সরাসরি এসে মাদরাসা দেখে যান

  • সকাল ৮:০০ টা থেকে বিকেল ৪:৩০ টা। শুক্রবার বন্ধ।
  • রূপায়ন মাঠ, আশুলিয়া, সাভার, ঢাকা