নূরানি বিভাগ
তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, মাসনূন দোয়া এবং বাংলা-ইংরেজি-গণিতের মজবুত বুনিয়াদ গঠন।
প্রভু আমায় উপকারী জ্ঞান দিন দ্বীনি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং আধুনিক জ্ঞানের অপূর্ব সমন্বয়ে পরিচালিত একটি নির্ভরযোগ্য ও পরিপূর্ণ সুন্নাহভিত্তিক আদর্শিক আলিয়া মাদরাসা। ছাত্র-ছাত্রীদের নির্মল আনন্দ আর নৈতিক বিকাশই আমাদের পথচলার মূল প্রেরণা। ৩-৫ বছরহাতে খড়ি ক্লাসে ভর্তি ফি নেই ১০০% পাসপ্রথম বছরেই দাখিল পরীক্ষায়কুরআন-সুন্নাহর আলোয় গড়ি আদর্শ ও যোগ্য প্রজন্ম

Published: 27th Oct, 2026
ডিজিটাল রেজাল্টPublished: 26th Oct, 2026
অভিভাবক সম্মেলনPublished: 25th Oct, 2026
হাতে খড়ি ক্লাসPublished: 24th Oct, 2026
ভর্তি বিজ্ঞপ্তিআগামী শিক্ষাবর্ষে আপনার সন্তানকে মাদরাসায় ভর্তি করাতে চান, কিন্তু ভাবছেন নতুন পরিবেশে সে সহজে মানিয়ে নিতে পারবে কি না, ক্লাসে মনোযোগী হবে কি না? এই দুর্ভাবনার সমাধানেই আমাদের বিশেষ ৫ মাসের প্রস্তুতিমূলক কোর্স "হাতে খড়ি"।"হাতে খড়ি" ক্লাসে ভর্তি চলছে
ইনতিহাদুল উমাম আলিম মাদরাসা ঢাকা জেলার সাভার থানার আশুলিয়াস্থ রূপায়ন মাঠে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, শুধু পার্থিব শিক্ষায় একজন মানুষ পূর্ণাঙ্গ হতে পারে না, আবার সমকালীন বাস্তবতা বিবর্জিত শিক্ষাও জাতির প্রত্যাশা পূরণ করতে পারে না। তাই আমরা কুরআন-সুন্নাহর মৌলিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আধুনিক বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ভাষার সমন্বয়ে এমন এক প্রজন্ম তৈরি করছি, যারা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল হবে।আমাদের পরিচয়
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
সুন্নাহসম্মত পরিবেশ
প্রতিটি ধাপে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তব অনুশীলন।যোগ্য শিক্ষকমণ্ডলী
দেশসেরা বিশ্ববিদ্যালয় ও জামিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকগণ।স্মার্ট ক্যাম্পাস
YesEdu ক্লাউড ইআরপি ও বায়োমেট্রিক উপস্থিতিতে অভিভাবকের সঙ্গে সার্বক্ষণিক সংযোগ।নিরাপত্তা ও অনুশাসন
২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা ও আন্তরিক সুপারভিশন।
শিশুর প্রথম হরফ থেকে আলিম পর্যন্ত, এক প্রাঙ্গণেই। তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, মাসনূন দোয়া এবং বাংলা-ইংরেজি-গণিতের মজবুত বুনিয়াদ গঠন। দ্রুত ও শুদ্ধ উচ্চারণে পূর্ণ কুরআন পাঠের উচ্চতর প্রশিক্ষণ, তারতীল ও তাকরীর (বক্তৃতা) অনুশীলন। হুসনে সওত (মধুর কণ্ঠ), নিয়মিত রিভিশন (দাওর) ও নিবিড় তত্ত্বাবধানে হাফেজে কুরআন তৈরির অনন্য বিভাগ। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত সিলেবাস ও আরবি ব্যাকরণ, নাহু-সরফ, তাফসির ও সাহিত্যের গভীর পাঠ।চারটি বিভাগ, একটি লক্ষ্য
নূরানি বিভাগ
নাজেরা বিভাগ
হিফযুল কুরআন বিভাগ
কিতাব ও আলিয়া বিভাগ
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে খাঁটি মুমিন, নৈতিক চরিত্রবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিটি সচেতন অভিভাবকের সবচেয়ে বড় আমানত ও দায়িত্ব। ইনতিহাদুল উমাম আলিম মাদরাসা সেই মহান আমানত রক্ষায় একটি নির্ভরযোগ্য ও সুন্নাহভিত্তিক আদর্শিক প্রতিষ্ঠান।প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী
১ম বছরেই বোর্ড পরীক্ষায় শতভাগ পাসের অনন্য গৌরব অর্জন করেছে। নিবিড় কেয়ারিং ও স্পেশাল কোচিং ক্লাসের মাধ্যমে এক-চতুর্থাংশ শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করেছে। নিয়মিত কেরাত প্রতিযোগিতা, হামদ-নাত মাহফিল, বাংলা ও আরবি বক্তৃতা প্রশিক্ষণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।আমাদের সাম্প্রতিক সাফল্য
দাখিল পরীক্ষায় শতভাগ পাস
পরীক্ষার্থী এ-প্লাস (A+) পেয়েছে
প্রতিযোগিতা ও প্রশিক্ষণ
ক্যাম্পাস ও সুযোগ-সুবিধা
সরাসরি এসে মাদরাসা দেখে যান