প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী হোম /প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত থাকার তাওফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে খাঁটি মুমিন, নৈতিক চরিত্রবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিটি সচেতন অভিভাবকের সবচেয়ে বড় আমানত ও দায়িত্ব। ইনতিহাদুল উমাম আলিম মাদরাসা সেই মহান আমানত রক্ষায় একটি নির্ভরযোগ্য ও সুন্নাহভিত্তিক আদর্শিক প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থীদের গতানুগতিক মুখস্থ বিদ্যার পরিবর্তে চিন্তাশক্তি, কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান, মননশীলতা এবং রূহানিয়াত বিকাশে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের দক্ষ শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদান, সুন্নাহসম্মত সার্বক্ষণিক তরবিয়ত এবং আধুনিক ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে দ্বীন ও দুনিয়ার সফল নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, ঈমানি দৃঢ়তা এবং ইহকালীন ও পরকালীন সফলতার জন্য ইনতিহাদুল উমাম আলিম মাদরাসায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি মেহনতকে কবুল করুন। আমিন।